লালবাগে নিখোঁজ শিশু হাসিব উদ্ধার, বাবার বিরুদ্ধে ব্যবস্থা
লালবাগে নিখোঁজ শিশু হাসিব উদ্ধার, বাবার বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে লালবাগ থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

অভিযানের বিবরণ

পুলিশ জানায়, লালবাগ জোনের সহকারী কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে গঠিত একটি যৌথ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে রাজধানীর বেগুনবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিখোঁজের ঘটনা

এর আগে, গত শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে পুরান ঢাকার শেখ সাহেব বাজার এলাকার মন্দির গলির বাসা থেকে নিখোঁজ হয় হাসিব। এ ঘটনায় ওইদিনই শিশুটির মা শিউলি আক্তার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ইত্তেফাক ডিজিটালকে জানান, পারিবারিক কলহ এবং প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে শিশুটির বাবা রিপন খান শিশু হাসিবকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে আসেন। পরে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা রিপন খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ