রাজধানীতে নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা ও চকবাজার এলাকা থেকে নারীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, ইলিয়াস মোল্লা ও সুমাইয়া। ভাটারা থানার এসআই মো. হাসমত আলী জানান, খবর পেয়ে ভাটারার সাঈদনগর এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে ইলিয়াস মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিয়াস বেশ কিছুদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পরে বাবা একটি ফ্ল্যাট দেন। ওই ফ্ল্যাটেই থাকতেন দুই বছর ধরে। বিয়ে করেছেন কিন্তু সন্তান নেই।

ঘটনার বিবরণ

হাসমত আলী বলেন, “দাম্পত্য কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইলিয়াস। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, চকবাজার থানার এসআই নুসরাত জাহান জানান, খবর পেয়ে চকবাজারের ইসলামবাগের একটি বাসা থেকে সুমাইয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নুসরাত বলেন, “আমরা ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, দাম্পত্য কলহের জেরে তিনি রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

প্রতিবেশীর বক্তব্য

নিহতের প্রতিবেশী নূর হোসেন বলেন, দেড় বছর আগে সুমাইয়ার বিয়ে হয়। গতকাল শুক্রবার স্বামী আবির হোসেনের সঙ্গে ঘুরতে বের হন তিনি। রাতে বাসায় ফেরেন। বাসার নিচ থেকে আবির চলে যায়। পরে আমরা শুনতে পাই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহত সুমাইয়ার পরিচয়

নিহত সুমাইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার খয়রাবাদ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। বর্তমানে চকবাজারের ইসলামবাগে ১২২/এ বাসার দুইতলায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।