অসুস্থ হজযাত্রীর খোঁজ নিলেন ধর্মমন্ত্রী
অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার (৭৪) শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মন্ত্রীর সরেজমিন পরিদর্শন

মন্ত্রী হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান।

হজযাত্রীর শারীরিক অবস্থা

উল্লেখ্য, গোলাম মোস্তফা স্ত্রীসহ হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় আসার পর তাকে প্রথমে ক্যাম্পের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্লাইট ও পরবর্তী সিদ্ধান্ত

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। চিকিৎসদের পরামর্শ সাপেক্ষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ