রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ উদ্ধার
রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

লাশ প্রথমে দেখতে পাওয়া হাবিবুর রহমান বলেন, 'আমি প্রতিদিনের মতো সকালে কুড়াতে ময়লার ভাগাড়ে যাই, গিয়ে দেখি একটি প্লাস্টিকের ব্যাগ কি যেন পড়ে আছে সেটা দেখে খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি বাচ্চার লাশ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে স্থানীয়দের জানালে তারা এসে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।'

স্থানীয় বাসিন্দার প্রতিক্রিয়া

পৌর এলাকার স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, 'ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ একটি সন্তানের আশায় বছরের পর বছর অপেক্ষা করে। অথচ কেউ একজন জন্ম নেওয়া নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে যায়। এমন নির্মমতা মেনে নেওয়াটা আসলে কঠিন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ যুগান্তরকে বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ