রাঙামাটিতে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
রাঙামাটিতে সাত বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত পলাতক

রাঙামাটি শহরে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বাসার সামনে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী এক তরুণ শিশুটিকে সেখান থেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির রক্তক্ষরণ হওয়ার পর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন।

চিকিৎসা ও মামলা

এরপর তাঁরা শিশুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান বলেন, ‘শিশুটিকে গতকাল রাত পৌনে নয়টায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশের বক্তব্য

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘ধর্ষণের বিষয়ে জেনেছি। ঘটনাটি সত্য। তবে এখনো ওই শিশুর স্বজনদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি।’ অভিযুক্ত তরুণ ঘটনার পর থেকে পলাতক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ