নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, প্রধান অতিথি তারেক রহমান
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, প্রধান অতিথি তারেক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মিছিল শুরু হলে লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের দেখা যায়। হাজারও নেতাকর্মীর করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথি তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, 'দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি।'

তিনি আরও বলেন, 'আমাদের দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই এই আয়োজন আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। আমরা আশা করছি, এবারের মে দিবসের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা

এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়। রাজধানীসহ আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ