আমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে নিপীড়নের চেষ্টা, কিশোর গ্রেপ্তার
আমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে নিপীড়নের চেষ্টা

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে জুনায়েদ হোসেন নামে এক কিশোরের বিরুদ্ধে।

ঘটনার বিবরণ

২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত জুনায়েদ হোসেন (১৭) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে স্থানীয় শরিফুল ইসলামের বাগানে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটির দাদি তাকে খুঁজতে বের হলে অন্য শিশুদের মারফত জানতে পারেন যে জুনায়েদ তাকে বাগানের দিকে নিয়ে গেছে। দাদি বাগানের ভেতর গিয়ে খুঁজতে থাকলে একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ পান। তখন অভিযুক্ত জুনায়েদ শিশুটির মুখ চেপে ধরে আত্মগোপনের চেষ্টা করে। একপর্যায়ে দাদি কাছে চলে এলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

শিশুর বর্ণনা

উদ্ধারের পর শিশুটি তার পরিবারকে জানায়, জুনায়েদ তাকে বাগানে নিয়ে জোরপূর্বক পোশাক খুলে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করতে চাইলে তার গলা চেপে ধরা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক অভিযোগ

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত জুনায়েদ গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে ডেকে নিয়ে মারধর ও উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

থানায় মামলা

বুধবার (২৯ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। অভিযুক্ত জুনায়েদ হোসেন (১৭) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ