হাটহাজারীতে শিশুকন্যা হত্যা ও ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি গ্রেফতার
হাটহাজারীতে শিশুকন্যা হত্যা ও ধর্ষণ মামলায় আরেক গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন আলোচিত ১১ বছর বয়সী শিশুকন্যা হত্যা ও ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রাজীবকে (২০) গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

গ্রেফতারের বিবরণ

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, বুধবার (২৭ মে) ভোর সোয়া ৪টায় হাটহাজারী থানার এসআই রূপন নাথের নেতৃত্বে একটি পুলিশ টিম মীরসরাই থানাধীন খৈয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণ

গত ২৬ মার্চ ফয়সাল (১৯) নামে এক ব্যক্তি হাটহাজারীর আমান বাজারের পূর্বপাশে অবস্থিত আলআমিনের তুলার গুদামে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ফয়সালের সহযোগী রাজীব তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে ভুক্তভোগীর মুখমণ্ডল বিকৃত করা হয় এবং বাম চোখ উপড়ে ফেলা হয়। পরে তার লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

পূর্ববর্তী গ্রেফতার

এ ঘটনায় প্রধান আসামি ফয়সালকে গত ২১ মে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ