কুড়িগ্রামে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
কুড়িগ্রামে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিশু রামিসাসহ সারা দেশে যত নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, সেগুলোর প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা।

নিরাপত্তা ও শাস্তির দাবি

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা সফি খান বলেন, ‘আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এ জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

কুড়িগ্রাম বন্ধুসভার সহসভাপতি নয়ন সরখেল বলেন, ‘ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটাই শাস্তি, ফাঁসি চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আহসান হাবিব, রুকুনুজ্জামান রুকু, আসিফ ওয়াহিদ, মোখলেছুর রহমান, সভাপতি ভুবন কুমার শীল, সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, বন্ধু আবদুর রহিম, নুসরাত জাহান, হাবীব, কাওসার, হাফিজ, আরিফুল হকসহ অনেকে।

কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু বলেন, ‘আমরা নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকর করতে হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ