কেরানীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ গ্রেপ্তার
কেরানীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে আলোচনার জন্য ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পূর্বপরিচিত নাদিম নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। বুধবার সন্ধ্যায় লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন পাওনা টাকার বিষয়ে কথা বলার জন্য ওই গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে অপর দুজনও পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর পরিবারের বক্তব্য

ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা।

পুলিশের পদক্ষেপ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ