চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের চীন সফর শেষে আজ শুক্রবার দেশের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন ফ্লাইটে রওনা হন বলে জানান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিদায় ও স্বাগত

প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। তারা গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে উড়োজাহাজে ওঠেন।

সফরের সময়সূচি

গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন। দালিয়ান থেকে গত বুধবার দুপুরে হাই স্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিং যান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিপক্ষীয় বৈঠক ও সম্মেলন

বেইজিংয়ে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া সফর

২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সে দেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ