চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক উন্নত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক উন্নত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরার পর তার উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এই সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সফরের ফলাফল ও ঐকমত্য

মাহদী আমিন বলেন, ‘মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মালয়েশিয়া ও চীনের সঙ্গে দেশের স্বার্থ এবং বাণিজ্যের কিভাবে উন্নয়ন করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐকমত্য হয়েছে চীন।’

তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্টের করিডরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, যা ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সফরসূচি ও কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান গত রবিবার (২১ জুন) প্রথমে মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন। চীনে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সর্বশেষ শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যাবর্তন ও সফরের তাৎপর্য

বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী ফ্লাইটটি রাত পৌনে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সফরসঙ্গীরা ছিলেন। বিমানবন্দরে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন ও সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর।