যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনার অংশ হিসেবে আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন।
বাঘাই বলেন, নাকভির এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা-সংক্রান্ত প্রচেষ্টার অংশ। তিনি জানান, ইসলামাবাদ এ বিষয়ে যে উদ্যোগ চালিয়ে যাচ্ছে, নাকভির সফর তারই ধারাবাহিকতা।
সূত্র: রয়টার্স



