শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরত আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

আনুষ্ঠানিক চিঠি না পাঠালেও মৌখিক আলোচনা চলছে

প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও, এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার। তিনি উল্লেখ করেন, "আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে।"

অন্যান্য অভিযুক্তদের বিষয়েও আলোচনা

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, কোনটার সাজা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের ব্যাপারেও কথা বলা হয়েছে। এ সরকার আসার পর শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি যায়নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জবাব দেন, "আমরা তো কথাই বলেছি। এটা তো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জ্বালানি আমদানি ও আসামি ফেরতের বিষয়ে অগ্রগতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যান্য বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তা মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে। এছাড়া, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।