মাদুরো গ্রেপ্তারের আগে কাতারে গোপন আলোচনা, বাদ পড়লেন মাচাদো
মাদুরো গ্রেপ্তারের আগে কাতারে গোপন আলোচনা, বাদ পড়লেন মাচাদো

যুক্তরাষ্ট্র গত জানুয়ারিতে পরিকল্পিত অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে এ অভিযানের কয়েক মাস আগে থেকেই কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে গোপন আলোচনা চলছিল। রোববার (১০ মে) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কাতারি সূত্র জানায়, মাদুরো ক্ষমতা ছাড়লে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হবে, এসব ছিল মূল আলোচনার বিষয়। তবে ওই আলোচনায় বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর নাম একবারের জন্যও আসেনি। মাদুরো-পরবর্তী ক্ষমতা হস্তান্তরের কোনো পরিকল্পনাতেই তাকে বিবেচনা করা হয়নি। অথচ মাচাদো দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের কঠোর সমালোচক এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পক্ষে সরব অবস্থান নিয়েছিলেন।

মাদুরো আটকের পর ট্রাম্পের অবস্থান

মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে স্পষ্ট বলেছিলেন, মাচাদোর নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট জনসমর্থন নেই। কয়েক সপ্তাহ পর মাচাদো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান এবং নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি তাকে উপহার দেন। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, এতে ট্রাম্পের অবস্থান বদলায়নি। মাচাদোর উপদেষ্টা ডেভিড স্মোলানস্কি অবশ্য দাবি করেন, মাচাদোর পক্ষে ভেনেজুয়েলার অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত মাচাদোর পরিবর্তে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাতারের মধ্যস্থতায় দেলসি রদ্রিগেজের ভূমিকা

কাতারি সূত্র জানায়, গত বছর কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার আলোচনায় দেলসি রদ্রিগেজ নিজেও যুক্ত ছিলেন। ২০২৪ সালে তিনি কয়েকবার কাতার সফর করেন এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন ও কারাকাস—উভয় পক্ষের অনুরোধেই কাতার এ মধ্যস্থতার ভূমিকা পালন করে। মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলা সরকার প্রকাশ্যে কাতারকে ধন্যবাদ জানায়। কাতার মাদুরোর জীবিত থাকার প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ সহজ করে দিয়েছিল বলে জানানো হয়। সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতারে ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ জমা রাখার জন্য একটি অস্থায়ী ব্যাংক হিসাব খোলা হয়েছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদুরো দম্পতির বর্তমান অবস্থা

২০২৬ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন আটক কেন্দ্রে আছেন। মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে তাঁদের বিচার চলছে। দুজনই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। মামলার কার্যক্রম চলছে খুব ধীরগতিতে। সম্প্রতি কয়েক সপ্তাহের বিলম্বের পর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলা সরকারকে মাদুরো দম্পতির আইনি খরচ বহনের অনুমতি দিয়েছে। সূত্র: সিএনএন