বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি।
পাঁচটি মামলায় গ্রেফতার
পুলিশ জানায়, সাংবাদিক জীতেন বড়ুয়ার বিরুদ্ধে জেলার চারটি থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও বাকি চারটি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মারামারির ঘটনায়। পাঁচটি মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর করা হয়েছে। পাঁচটির মধ্যে দুটি সদর থানায় আর তিনটি যথাক্রমে দীঘিনালা, মাটিরাঙা ও পানছড়ি থানায়।
পুলিশের বক্তব্য
খাগড়াছড়ি সদর থানার ওসি কিসলু বলেন, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে।



