নাসীরুদ্দীনের গেরুয়া পতাকা মন্তব্যে মসজিদে ক্ষোভ
নাসীরুদ্দীনের গেরুয়া পতাকা মন্তব্যে ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না।’

নারায়ণগঞ্জে জুমার নামাজের আগে বক্তব্য

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থার আহ্বান

তিনি সবাইকে মসজিদে আসতে বলেন এবং বলেন, ‘আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।’ তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুসল্লিদের ক্ষোভ

এদিকে তার আগমনকে কেন্দ্র করে মসজিদে দলটির উল্লেখযোগ্য পরিমাণ নেতাকর্মী উপস্থিত হন। মসজিদে খুতবার সময় দলীয় বা রাজনৈতিক নেতার বক্তব্য সমর্থন করেননি উপস্থিত মুসুল্লিরা। এই কারণে নামাজ শেষে সাধারণ মুসল্লিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ