খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ নিহত
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেন (২৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন।

পরিবারের বক্তব্য

তিনি বলেন, বুধবার রাতে ইমন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যায়। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ