অস্ট্রেলীয় কূটনীতিকের সিটিটিসি পরিদর্শন, সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার
অস্ট্রেলীয় কূটনীতিকের সিটিটিসি পরিদর্শন

অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ক্লিনটন পব ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সিটিটিসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার

সাক্ষাৎকালে উভয়পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তারা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ক্লিনটন পব বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সিটিটিসি প্রধান মাসুদ করিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিকে সিটিটিসির বিভিন্ন কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ