ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক ছয় দেশের মন্ত্রীর সঙ্গে ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ছয় দেশের মন্ত্রীর সঙ্গে ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগ তুলে ধরতে আঞ্চলিক ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ফোনালাপের বিবরণ

শুক্রবার (১ মে) তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে এ ফোনালাপ করেন তিনি। এ সময় আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক উদ্যোগগুলো সম্পর্কে অবহিত করেন।

পূর্ববর্তী প্রস্তাব

এর আগে ইরানের একটি কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ