বাংলাবান্ধা বন্দরে ২৪ হাজার ৬০০ ডলারসহ ভারতীয় আটক
বাংলাবান্ধা বন্দরে ২৪ হাজার ৬০০ ডলারসহ ভারতীয় আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ (ডলার) এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয়

আটক পলাশ চন্দ্র মাঝি (৩৫) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা। তিনি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে আসেন।

তল্লাশি ও উদ্ধার

এনএসআই’র দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশির সময় তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ ডলার উদ্ধার করা হয়। এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে নেপালি, ভারতীয় রুপিসহ বাংলাদেশি ৩ হাজার ৫শ’ টাকা, মোবাইল ও ক্যামেরা উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনএসআই’র বাংলাবান্ধা ইউনিট প্রধান শামসুল হক জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ