গণমাধ্যমে তথ্যের স্বচ্ছতা জোরদারে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী
গণমাধ্যমে স্বচ্ছতা জোরদারে ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার ভুয়া তথ্য ও অপতথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহায়তায় একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

বুধবার সকালে সচিবালয়ে ইউনেস্কোর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর সুজান ভাইজ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডক্টর ভাইজ বাংলাদেশে ইউনেস্কোর চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম উন্নয়ন ও নীতি কাঠামো শক্তিশালীকরণ এবং বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে ওঠা ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় সংস্থাটির বৈশ্বিক উদ্যোগের ওপর আলোকপাত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, মিথ্যা বর্ণনা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ফ্যাক্ট-চেকিংয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে ইউনেস্কো। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতে বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ডিজিটাল যুগে তথ্যের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউনেস্কোর দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ