তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফর ৪ জুন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ৪ জুন

প্রচলিত সম্পর্কের বাইরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততা বাড়াতে আগামী ৪ জুন তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম সফর

২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীরও এটিই প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরটির পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা রয়েছে।

সম্পর্ক জোরদার

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ