পুতিন-শি বৈঠকে ইরানের ইউরেনিয়াম স্থানান্তর প্রসঙ্গ
পুতিন-শি বৈঠকে ইরানের ইউরেনিয়াম আলোচনা

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা হয়েছে। পুতিন শি’র কাছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (২১ মে) রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও আবাস ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের বিবরণ

পেসকভ বলেন, দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুই নেতার মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তাবটি চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন। বুধবার (২০ মে) দু’দিনের সরকারি সফরে চীনে গিয়েছিলেন পুতিন। সফরের অংশ হিসেবে শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তবে বৈঠকে ঠিক কী কী বিস্তারিত আলোচনা হয়েছে তা প্রকাশ করেননি পেসকভ।

ইরানের ইউরেনিয়াম মজুত

ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম মজুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ৯০ শতাংশে উন্নীত করা গেলে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায়। দুই দফা অভিযানের পরও তারা ইরানের ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে পারেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুতিনের প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা

সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পুতিন ইরানকে তাদের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন এবং ইরান তাতে সম্মতি জানায়। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করছে। এই স্পর্শকাতর ইস্যু নিয়েই পুতিন শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

সূত্র: এএফপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ