ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের ইউরেনিয়াম মজুত নিয়েই নেব
ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানের ইউরেনিয়াম নিয়েই নেব

ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে না বলে জানিয়ে দিলেও, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তা নিজেদের নিয়ন্ত্রণে নেবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে ট্রাম্পের বক্তব্য

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা এটি উদ্ধার করবই। আমাদের এটির প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। পাওয়ার পর আমরা সম্ভবত এটি ধ্বংস করে দেব, তবে আমরা কোনোভাবেই এটি তাদের কাছে রাখতে দেব না।

পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর অঙ্গীকার

ইরান যাতে কোনও অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, মার্কিন প্রেসিডেন্ট আবারও সেই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, বর্তমানে আমরা আলোচনা করছি, দেখা যাক কী হয়। তবে যেভাবেই হোক, আমরা এটি (ইউরেনিয়াম) নিয়ে নেব। তারা পারমাণবিক অস্ত্র পাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের অবস্থান

একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর যেকোনও ধরনের টোল বা শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রাখতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করার পাশাপাশি তিনি বলেন, আমরা কোনও টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। তারা বর্তমানে কোনও টোল আদায় করছে না।

ইরানের আর্থিক ক্ষতি সম্পর্কে ট্রাম্পের দাবি

নৌ-যান চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে ইরান বর্তমানে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালিতে সম্ভাব্য টোল আরোপ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা সংক্রান্ত প্রতিবেদনের ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলে জানান ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই জলপথে সামুদ্রিক যান চলাচলের ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ