কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিম চেঞ্জ ঘটিয়েছে, ফলে তারাই এখন ক্ষমতায় রয়েছে। ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে। মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্সের ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আলোচনা সভায় বক্তারা
এনসিপির ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ ও এনইউএ’র সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।
ফরহাদ মজহার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে সতর্ক থাকার পরামর্শ দেন।



