নরওয়ের পত্রিকায় মোদি কার্টুন বিতর্ক, ভারতের ক্ষোভ
নরওয়ের দৈনিক আফতেনপোস্তেনে প্রকাশিত রাজনৈতিক কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে রূপে চিত্রিত করায় বিতর্ক শুরু হয়েছে। ভারতীয়রা এটিকে বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে অভিহিত করেছেন।


