কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী

কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই। শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় সরকার

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ— জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। হাবিবুর রশিদ বলেন, সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদেরকে যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয়, তাই এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ও যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হাতে দমন করবে। ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। যারা এসবের সাথে জড়িত ও যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান— তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

এর আগে, প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।