১৫ জুন ২০২৬: ইতিহাসের এই দিনে
প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ১৫ জুন ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ৯২৩ - ফ্রান্সের রাজা প্রথম রবার্ট যুদ্ধে নিহত হন।
- ১২১৫ - ইংল্যান্ডের রাজা জন ব্যারনদের চাপে ম্যাগনাকার্টা (অধিকার সনদে) স্বাক্ষর করেন।
- ১৭০৮ - ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলনরত স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদেরকে কঠোরভাবে দমন করা হয়।
- ১৭৫২ - আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
- ১৮০৮ - জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৮৩৬ - যুক্তরাষ্ট্রের আরকানসাস ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
- ১৮৪৮ - জার্মানীর চ্যান্সেলর বিসমার্ক বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে রাজধানী হিসাবে ঘোষণা করেন।
- ১৮৫৪ - কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৫৫ - ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়।
- ১৮৯৬ - জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে ২৭ হাজার নিহত।
- ১৯০৪ - নিউইয়র্কে জাহাজ ডুবে ১২ হাজার পর্যটকের মৃত্যু।
- ১৯০৮ - কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়।
- ১৯৪১ - নাৎসি বাহিনীর হাতে প্যারির পতন ঘটে।
- ১৯৬০ - বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- ১৯৭৭ - দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৭৮ - জর্ডানের বাদশা হোসেন আমেরিকান লিসা হালাবিকে বিয়ে করেন। বিয়ের পর তিনি নুর নাম গ্রহণ করেন। তখন থেকেই তিনি রানি নুর হিসেবে পরিচিত।
- ১৯৭৯ - পরমাণু অস্ত্র সীমিতকরণ সংক্রান্ত স্ট্রাটেজিক আর্মস্ লিমিটেশন টকস্ সংক্ষেপে সল্ট-দুই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৮২ - রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপন।
- ১৯৯৩ - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।
- ১৯৯৪ - ইসরাইল এবং ভ্যাটিকান সিটির মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
জন্ম
- ১৮৭৮ - মারগারেট অ্যাবট, মার্কিন গল্ফ খেলোয়াড়, আমেরিকার প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ান।
- ১৮৮৪ - তারকনাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
- ১৮৯৯ - দেবীপ্রসাদ রায়চৌধুরী, ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিত কলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা-সভাপতি।
- ১৯১৫ - নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন চিকিৎসক টমাস ওয়েলার।
- ১৯১৬ - নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অর্থনীতিবিদ হার্বটি আলেকজান্ডার।
- ১৯৩৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।
- ১৯৩৮ - বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।
- ১৯৫২ - শাবানা, বাংলাদেশি অভিনেত্রী।
- ১৯৭০ - বাংলাদেশের টেলিভিশন জগতের একসময়ের দারুণ জনপ্রিয় অভিনেতা লিটু আনাম।
- ১৯৮২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড়।
মৃত্যু
- ১৩৮৯ - প্রথম মুরাদ, উসমানীয় সুলতান।
- ১৮৪৯ - জেমস কে. পোক, মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ রাষ্ট্রপতি।
- ১৯৭০ - রবার্ট মরিসন ম্যাকাইভার, একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।
- ১৯৭১ - ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, ১৯৪৬ সালে নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ।
- ১৯৮৬ - ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের (আরএসপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারাপদ লাহিড়ী।
- ১৯৮৮ - রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী।
- ১৯৯১ - আর্থার লিউইস, অর্থনীতিবিদ।
- ১৯৯৫ - জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।
- ২০০৯ - অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক।
- ২০১৩ - কেনেথ জি উইলসন, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
- ২০১৪ - রেজাউল বারী ডিনা, বাংলাদেশি রাজনীতিবিদ।
- ২০২০ - বদর উদ্দিন আহমেদ কামরান, রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।


