রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টায় বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস ছালাম মিলন (৫৭), দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), রসুলপুর এলাকার আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) এবং ধুলদি জয়পুর এলাকার মৃত আনছার আলী শেখের ছেলে মো. নাসির শেখ (৬৪)।
মামলা ও আদালত
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
ঝটিকা মিছিলের প্রেক্ষাপট
প্রসঙ্গত, গত শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দীদের মুক্তির দাবি জানানো হয়।



