হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং, কেন্টের জয়
হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং, কেন্ট জিতেছে

হাসান মাহমুদ। কেন্টের জয়ের পরকেন্ট ক্রিকেট এক্স হ্যান্ডলকাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই ক্যারিয়ারে ইনিংস ও ম্যাচসেরা বোলিংয়ে দলকে জেতালেন হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ব্লাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিন দিনেই ১৪০ রানে জিতেছে কেন্ট।

জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে খেলতে নামা ল্যাঙ্কাশায়ার হাসানের অসাধারণ পারফরম্যান্সে ২৮২ রানে অলআউট হয়। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে ৬৯ রানে ৬ উইকেট নেন হাসান। দলটির প্রথম ইনিংসে ৩২ রানে নেন ৩ উইকেট।

ম্যাচে সব মিলিয়ে ১০১ রানে ৯ নেওয়া হাসানের ক্যারিয়ারে এটাই সেরা বোলিং। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে নেওয়া ৬ উইকেটও তাঁর ক্যারিয়ারে ইনিংস-সেরা বোলিং। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে হাসান এর আগে কখনোই ম্যাচে ৯ উইকেট এবং ইনিংসে ৬ উইকেট পাননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে এই প্রথম ৬ উইকেট নিলেন হাসান। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণিতে উইকেট নেওয়ায় সেঞ্চুরিও (১০৪) করলেন তিনি। জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু–তে দুইয়ে উঠে এল কেন্ট।

আরও পড়ুনঅস্ট্রেলিয়াকে সিরিজ হারানোয় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস১৩ জুন ২০২৬

জয়ের পর কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে বলেন, ‘হাসান বিশ্বমানের বোলিং করেছে আজ (কাল)। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে। (বল) সুইং করিয়েছে দুই দিকেই।’

ল্যাঙ্কাশায়ার–কেন্ট ম্যাচের একটি মুহূর্তকেন্ট ক্রিকেট ওয়েবসাইট

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন। এর আগে উস্টারশায়ার ও সারের হয়ে দুই দফায় খেলেন সাকিব।

আরও পড়ুননাটকীয়ভাবে ম্যাচে ফিরেও অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের১০ ঘণ্টা আগে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ক্রিকেট থেকে আরও পড়ুন

হাসান মাহমুদ (ক্রিকেটার)

কাউন্টি ক্রিকেট