দৈনিক আলোচিত খবর: হত্যাকাণ্ড থেকে করিডোর প্রস্তাব, জামিন বিতর্ক ও বিশ্বকাপ আপডেট
দৈনিক আলোচিত খবর: হত্যাকাণ্ড থেকে করিডোর প্রস্তাব, জামিন বিতর্ক ও বিশ্বকাপ

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: রহস্য উদঘাটনে ব্যর্থ পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড (দেনায়েতপুর) এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং ওই ভবনের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বের একটি ঘটনা নিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত যুবক অন্তর মজুমদার (৩০)। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। হামলার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রধান অভিযুক্ত যুবকও নিহত হন। আহত অবস্থায় তাকে দুপুরে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেন, এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়: পিপিকে মনিরুল

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রশাসন যদি মাদকের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবো। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা না নিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’: ককটেল ২-এর সমালোচনা

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে ‘ককটেল ২’। শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ছবিটি বক্স অফিসে সফল হলেও এবার এর কড়া সমালোচনা করেছেন ভারতের খ্যাতিমান লেখক, ঔপন্যাসিক, কলামিস্ট ও সমাজ পর্যবেক্ষক শোভা দে। ভারতীয় ইংরেজি সাহিত্যের পরিচিত মুখ শোভা দে দীর্ঘ কয়েক দশক ধরে বলিউড, রাজনীতি, সমাজ ও সেলিব্রিটি সংস্কৃতি নিয়ে স্পষ্টভাষী লেখালেখির জন্য আলোচিত।

বিশ্বকাপ ২০২৬: ৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডের সম্ভাব্য সমীকরণ

বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ-এর তিন ম্যাচ করে শেষ হয়েছে। গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা; গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা; গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো; গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া; গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্ট ও গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এছাড়া গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হলে তৃতীয়স্থানে থাকা সেরা আটটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।