ওআইসি যুব রাজধানী ২০২৬: তরুণদের ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর
ওআইসি যুব রাজধানী ২০২৬: তরুণদের ঐক্যের আহ্বান

ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদারে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মঙ্গলবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তরুণদের জন্য প্ল্যাটফর্ম

প্রতিমন্ত্রী বলেন, ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম। জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি দেবে।’

বাংলাদেশের অবস্থান

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।’ দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ এখন তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপভোগ করছে, যেখানে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই যুবক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া ও যুব উন্নয়ন

ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ বিশ্বমানের অবকাঠামো তৈরি করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যুবকদের অদম্য মনোবল ও পরিশ্রম করার ক্ষমতা দেশকে অপার সম্ভাবনার ভূমিতে পরিণত করেছে।’ যুব উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং স্বল্প সুদে ঋণ ও স্টার্ট আপ গ্র্যান্ট দিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ