প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মতবিনিময় সভায় বাজেট কমানো
জাহেদ উর রহমান বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়। এ মতবিনিময় সভায় খাবারের বাজেট কমিয়ে আনা হয়। এ দিন লাঞ্চের মেন্যুতে ছিল- ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই।
প্রতি জনের জন্য বাজেট ১৫০ টাকা
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে একজনের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।



