প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের গালি দেওয়ায় ছাত্রদল নেতার পদ হারানোর ঘটনা
প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের গালি দেওয়ায় ছাত্রদল নেতার পদ হারানোর ঘটনা

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের গালি দেওয়ার ঘটনায় দলীয় পদ হারিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। শনিবার (৩০ মে) বিকালে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘটনার প্রেক্ষাপট

এর আগে দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গাড়ি বহরের পেছনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতার বাগবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়।

ছাত্রদলের সিদ্ধান্ত

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— ‘‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’’ এতে আরও জানানো হয়, ‘‘তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

ভাইরাল ভিডিওতে শোনা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের লক্ষ্য করে আব্দুর রহিম ভুইয়াসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গালিগালাজ করছেন। একপর্যায়ে তাদেরকে নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যেতেও দেখা যায়।

প্রতিক্রিয়া

এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনও ছাড় না দেওয়ার পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিওর বিবরণ

ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতে শোনা যায়।

আব্দুর রহিম ভূঁইয়ার বক্তব্য

তবে তখন আব্দুর রহিম ভুইয়া সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার পথে আমরা যখন সবাই একত্র হয়ে তাকে বিদায় দিচ্ছিলাম— তখন হঠাৎ নিরাপত্তা টিমের হয়তো কেউ একজন আমাকে গালি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন। পরে অন্যরা আমাকে তুলে দেন। আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। পরে দেখছিলাম যে, কে আমাকে গালি দিয়ে ফেলে দিলো। কিন্তু আমি কাউকে গালি দিইনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।