রাজধানী ঢাকায় আজ রোববার (২৪ মে) বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠনের উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই জেনে নিন কী কী কর্মসূচি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদে নিরাপদ সড়ক সম্পর্কিত গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর দিয়াবাড়ী পশুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট পরিদর্শন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অর্থনীতি বিট সাংবাদিকদের সঙ্গে ‘জাতীয় বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। এছাড়া অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন।



