মাহফুজ আলমের দাবি: গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই
জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই: মাহফুজ আলম

গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের ভূমিকা অনন্য: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই। আজ বৃহস্পতিবার রাত ১১টায় নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রচেষ্টা

মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যসকল অভ্যুত্থান ও গণ আন্দোলনের সাথেও তুলনা করা উচিত নয়। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলেচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা

তিনি আরও যোগ করেন, এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বলার মত সময় এখনো আসেনি। জুলাই গণ-অভ্যুত্থানের একদফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কি হয়েছে বা হয়নি সে তর্ক দূরে রেখেই বলা যায়, এরকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোন অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনন্য কল্পনা ও বিস্তৃতি

মাহফুজ আলমের মতে, কোন গণ-অভ্যুত্থান এত বড় কল্পনা এবং বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই শেষতক পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির চলমান লড়াই হিসাবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই