রাজধানী ঢাকায় প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। সোমবার (১১ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে অর্থমন্ত্রীর নীতি আলোচনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বৃত্তি বিতরণ, টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন এবং ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ।
অর্থমন্ত্রীর কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘সোনার বাংলা নীতি আলোচনা’ অনুষ্ঠিত হবে। ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক এ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ডিএনসিসির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশান-২ নগর ভবনের লেভেল-৬ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন
বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্র্যাকের কর্মসূচি
বেলা ১১টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।



