আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে
আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়তে পারে

চলতি মাসের শুরু থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহে রাজধানীতেও প্রায় প্রতিদিন বৃষ্টি হয়েছে। তবে আজ শুক্রবার (৮ মে) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বাতাস ও তাপমাত্রা

পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ