ঝিনাইদহে গ্রেফতার দুই নেতার মুক্তিতে শাহবাগে মশাল মিছিল
ঝিনাইদহে গ্রেফতার দুই নেতার মুক্তিতে শাহবাগে মশাল মিছিল

ঝিনাইদহে গ্রেফতার হওয়া দুই নেতার মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রবিবার (২৪ মে) রাতে জাতীয় যুবশক্তি ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা। মশাল মিছিল শেষে হওয়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভিন্নমত দমন ও বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করতে প্রশাসনকে ব্যবহার করে গ্রেফতার-হয়রানির রাজনীতি চালানো হচ্ছে। হামলাকারীদের বিচার না করে উল্টো ভুক্তভোগী পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

দাবি

নেতাকর্মীরা অবিলম্বে তারেক রেজা ও অয়ন রহমানের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গ

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ছাত্রদল নেতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় জাতীয় যুবশক্তির সদস্য অয়ন রহমানকে গ্রেফতার করে ডিবি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ