পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম হামলা, ছাত্রলীগের অভিযোগ
পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম হামলা, ছাত্রলীগের অভিযোগ

পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আকতার হোসেনকে ঘিরে ডিম ছোড়েন, যা তার গায়ে লাগে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ির ঘটনাও ঘটে। তবে এখন পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট স্থান বা এটি কোনো অনুষ্ঠান চলাকালে ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিবরণ

শনিবার (২৩ মে) ভোরে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। হামলার ঘটনার বিষয়ে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। এতে তিনি লেখেন, ‘পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’

এনসিপির বক্তব্য

এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। পর্তুগালে অবস্থানরত কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতার হোসেনের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে একটি বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ