কলাবাগান থানার এসআই নিখোঁজ, পারিবারিক কারণে আত্মগোপনের আশঙ্কা
কলাবাগান থানার এসআই নিখোঁজ, পারিবারিক কারণে আত্মগোপনের আশঙ্কা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন। তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্র বলছে, পারিবারিক কোনও ঝামেলার কারণে তিনি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। তাকে গরহাজির (অনুপস্থিত) হিসেবে দেখা হচ্ছে।

অস্ত্র ও মোবাইল ফোন

ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে সরকারি অস্ত্র ছিল না জানিয়ে ওসি বলেন, তার সঙ্গে মোবাইল ফোন ও চার্জার ছিল। পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার বিষয়ে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিগত তথ্য

পুলিশ জানায়, রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবা মাইজ উদ্দিন সরকার। রাকিবুল হাসানের স্ত্রী তাদের বাড়িতে থাকেন। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, রাকিবুলের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

কর্মজীবন

পুলিশ জানায়, সম্প্রতি রাকিবুল হাসান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি হন। এর আগে তিনি আয়কর বিভাগে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ডিএমপির নিউমার্কেট অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশান বলেন, পরিবারের সদস্যরাও এসআই রাকিবুলের কোনও খোঁজ জানেন না বলে জানিয়েছেন। এই ঘটনায় তারা উদ্বিগ্ন। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে নিখোঁজ এসআইয়ের কোনও বৈরি সম্পর্ক ছিল না। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনও কারণে তিনি আত্মগোপন করেছেন। তিনি জানান, ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই এসআই রাকিবুলের মুঠোফোন বন্ধ দেখাচ্ছে। তবে মাঝে একবার চকবাজার এলাকায় তার অবস্থানের বিষয়ে জানা যায়। এরপর থেকে আবারও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।