দুর্নীতি মামলায় নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ
দুর্নীতি মামলায় নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দ

দুর্নীতির অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের আবেদন

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এই আবেদন করেন। আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়াও তার নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানগুলো এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করা হয়। পাবলিক সার্ভেন্ট হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করায় দুদক মামলাটি দায়ের করে।

তদন্তের অগ্রগতি

মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি মো. নিজাম উদ্দিন হাজারী একজন আয়কর দাতা। আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্তে সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন বলে মনে করে আদালত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ