বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

নাটোরের সিংড়ায় বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজি মামলায় পতিত আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) রাত ১০ টায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয়

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম ভোলা উপজেলার কান্তনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

মামলার বিবরণ

সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাহেদুল ইসলাম ভোলা জিআর নম্বর-২৫৭/২৪ (সিংড়া) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বিজ্ঞ আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতকে আজ আদালতে পাঠানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ