জামালপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতি
জামালপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতি

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে এক দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনার বিবরণ

ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়িতে শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়িতে প্রবেশ করে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় অ্যাসিড নিক্ষেপ করে।

ভুক্তভোগীদের চাচা হাসর আলী জানান, আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে অবস্থান নেয়। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ চার লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যাওয়ার পথে আল আমিন (৩২) ও তার স্ত্রী আঁখি আক্তারকে (২৮) অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্বজনরা জেগে ওঠে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও তদন্ত

অ্যাসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় পরিবার মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্তে গিয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ