ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ছাত্রদল নেতা মোমিন আলীর পরিবারে। উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় ঈদের দিনে মাছের খাবার দিতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।
দুর্ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
ঘটনার প্রেক্ষাপট
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল আযহার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে লিজ নেওয়া একটি পুকুরে মাছের খাবার দিতে যান মোমিন। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যান। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈদের দিনে এমন তরুণ নেতার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের বক্তব্য
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



