কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (২৪ মে) উপজেলার দোয়াটি কড়ইয়া ও নলুয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের বিবরণ

থানা সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তেতৈয়া টু দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান চালান। এ সময় ২৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কড়ইশ গ্রামের মো. ইমাম হোসেন (৩০), মো. মাসুদ প্রধান (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমান (৩৬)।

অন্যদিকে, এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও জিরো টলারেন্স নীতি

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ