মাগুরায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ, পাঁচ গ্রেফতার
মাগুরায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ, পাঁচ গ্রেফতার

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) এবং মো. হুসাইন (২০)। তারা সবাই শ্রীপুর থানার বাসিন্দা। তাদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ঘটনার বিবরণ

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সৌরভ। গত ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে ছাত্রীকে তুলে নিয়ে যায় সৌরভ ও তার সহযোগীরা। পরে উপজেলার খড়িচাইল গ্রামে কলাবাগানে নিয়ে সৌরভ ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার কথা কাউকে জানালে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে জিম্মি রাখা হয়। এতদিন ভয়ে ছাত্রী ও তার পরিবার বিষয়টি গোপন রাখে। গত ১৯ মে ফেসবুকে ধর্ষণের সেই ভিডিও ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ মে শ্রীপুর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশের কার্যক্রম

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ