দুদক চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনারদের পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট জারি করে জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাদের ছুটিকালীন বেতন মঞ্জুর করা হয়েছে।


