ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদল কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তিতে বিতর্ক
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদল কমিটিতে বিতর্ক

সদ্যঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা জায়গা পাওয়াকে কেন্দ্র করে সারা দেশেই চলছে তোলপাড়। এ ঘটনায় বিব্রত ময়মনসিংহের সাবেক ছাত্রদল নেতারা।

কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্তি

গত শুক্রবার (১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এই কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন।

সাবেক ছাত্রদল নেতাদের প্রতিক্রিয়া

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে মেডিক্যালের কিডনি বিভাগের প্রধান ডা. আসাদুজ্জামান রতন বলেন, সদ্যঘোষিত মানুষের মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে বিশুদ্ধ ছাত্রলীগের নেতারা ঢুকে গেছে, বিষয়টি আমাদের মতো সাবেক ছাত্রদল নেতারা কিছুতেই মানতে পারছে না এবং এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। তিনি আরও জানান, কমিটি করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে ঘোষণা দেওয়া উচিত ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবেক ছাত্রদল নেতা ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে যা দেখতে পেলাম এটা যদি সত্যি হয়ে থাকে তবে আমাদের জন্য খুবই দুঃখজনক। ভবিষ্যতে এটা দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমাদের অঙ্গ সংগঠনে ত্যাগী ও কর্ম নেতাকর্মীরতো অভাব নাই। তাহলে কেন নিষিদ্ধ ছাত্রলীগ থেকে হায়ার করে এনে কমিটিতে ঢোকাতে হবে- এটা আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি অবশ্যই ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়মনসিংহ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ শিব্বির আহাম্মদ বুলু জানান, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যারা কমিটির প্রস্তাবনা পাঠিয়েছে, তারা সবাইকে নিশ্চয়ই চেনে। এরপরও কেন এ ধরনের ঘটনা ঘটলো বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

ছাত্রদলের সাবেক নেতা ও ময়মনসিংহ-৪ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ছাত্রদলের কমিটিতে জায়গা পাবে এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, বেদনাদায়ক। এই ঘটনা জাতিকে বিচলিত করেছে। বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নেবো এবং এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।